বাংলা আমাদের জ্ঞান ভান্ডার। এখানে আমরা সম্প্রীতির বন্ধনে বসবাস করছি সবার সাথে। আমরা তখনই বিরূপ সমস্যায় পড়ি যখন বাইরে থেকে কোনো ক্ষিপ্রতা এসে আঘাতে আঘাতে আমাদের সংস্কৃতি ভেঙে দিতে চায়। রাজনৈতিক মূল্যবোধকে অশুভ শক্তির গ্রাসে পরে আমাদের অস্তিত্বকে বিলীন করতে চাওয়া সব অপসংস্কৃতি আমাদের জ্ঞান-বিজ্ঞানকে লাঞ্ছিত করে অপমানের সাগরে নিমজ্জিত করে রাখে। শত বছরে সেই লাঞ্ছিত ইতিহাস আমাদের মাঝে আজও ভর করে আছে সব নিষ্ঠুরতায়। আমাদের আবেগসমূহ রক্তাক্ত। আমরা মানবিকতা, নমনীয়তা ভুলে সমাজকে অসম যন্ত্রণায় ঠেলে দিচ্ছি শুধু স্বার্থের জঘন্য রূপ রহস্যে। আমাদের মুক্তি আমাদেরই ছিনিয়ে আনতে হবে স্বকীয়তার মাধ্যমে। ভিনদেশি আদর্শকে ছুড়ে ফেলে বিজ্ঞান রাজনৈতিক আদর্শ ও চেতনার জাল বুনতে হবে। অতীতকে জীবন আদর্শের প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করতে হবে; যার অবদানে আজ আমাদের এই সোনার বাংলায় অবাধ বিচরণ। কোনো অশুভ ধ্যান-ধারণা যেন আমাদের এই বিচরণকে বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের মানবতার জয় হোক। মনুষ্যত্বের বীজ বপন হোক প্রত্যেক মানুষের মনে।
save
100.00৳কেমন বাংলাদেশ চাই?
200.00৳ 300.00৳
বইয়ের নাম : কেমন বাংলাদেশ চাই?
লেখকের নাম: মোজাফফর হোসেন ভূঁইয়া
পৃষ্ঠা: 96
মূল্য: ৩০০/=
সংস্করণ: ১ম
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫
ভাষা: বাংলা
ISBN: 978-984-504-444-8
| Book Author |
|---|









