বই পরিচিতি
মানুষের প্রকৃত রূপ প্রকাশ করতে হলে তাকে অবশ্যই মানবিক বৈশিষ্ট্যগুলোকে ধারণ করতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো তার জীবনকে অন্য সকল মানুষ, এমনকি প্রাণীর কাছেও গ্রহণযোগ্য করে গড়ে তোলে। এই গ্রহণযোগ্যতার মূল চাবিকাঠি হলো মনুষ্যত্বের পূর্ণ বিকাশসাধন। মানুষকে হতে হয় মানবিক, মহানুভব, সহনশীল, নমনীয়, সত্যবাদী, ন্যায়পরায়ণ ও কঠোর। একজন মানুষ তার আচরণে নিজের পরিচয় ব্যক্ত করে থাকে। এই পরিচয়েই সমাজ তাকে মূল্যায়ন করে থাকে। এখন চিন্তা করুন, আপনার প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গি কেমন এবং বুঝতে চেষ্টা করুন, আপনাকে কী করতে হবে?









