আবদুল্লাহ আল আমিনের জন্ম মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে, ১ জানুয়ারি ১৯৭৩। আকবর হায়দার ও জাহানারা বেগম তার পিতা-মাতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তিনি স্নাতক-সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি অধ্যাপনায় যুক্ত হন। বর্তমানে মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মূলত প্রাবন্ধিক ও অনুসন্ধিৎসু গবেষক। তাঁর চর্চা ও অনুসন্ধিৎসার বিষয় সাহিত্য-ব্যক্তিত্ব, আঞ্চলিক ইতিহাস, লোকধর্ম ও লোকজ সংস্কৃতি। গবেষক হিসেবে কাজ করেছেন বাংলা একাডেমি ও এশিয়াটিক সোসাইটিতে।
প্রকাশিত গ্রন্থ: ব্রাত্যজনের রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রসঙ্গ (২০১২), বাংলাদেশের লোকজ সংস্কৃতি: মেহেরপুর (২০১৩), ধর্মনিরপেক্ষতা ও বাঙালির সম্প্রীতি সাধনা (২০১৬), বাঙালি মুসলমান সমাজের সংস্কৃতি-ভাবনা (২০১৭)।