ইয়াসমিন রশিদ। ১৯৭৪ সালের ২ ফেব্রুয়ারি চাঁপাই নবাবগঞ্জের সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা: মরহুম আলতাফ হোসাইন এবং মাতা: মরহুমা নুরজাহান খাতুন।
তিনি ইডেন কলেজ (ঢাকা) থেকে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতা তথা স্রষ্টা ও সৃষ্টির রহস্যজ্ঞানের প্রতি ছিল তাঁর তীব্র আকর্ষণ। এই আকর্ষণের ফলে জ্ঞান অন্বেষণের জন্য অধ্যাত্ম সাধনায় আত্মমগ্ন হন। অদ্যাবধি এই চর্চার মধ্যেই রয়েছেন। তাই তাঁর চিন্তা চেতনা এবং কর্মে একজন সুফি নারীর চরিত্র ভেসে উঠে।
আধ্যাত্মবাদী দর্শনই তাঁর লেখালেখির বিষয়। এই জন্য তাঁর প্রতিটি লেখনীর মধ্যে আধ্যাত্মিকতার ছোঁয়া পাওয়া যায়। মানবকল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত।
প্রকাশিত গ্রন্থ:
১। আত্মোন্নয়নে আধ্যাত্মিকতা।
২। জালাল উদ্দিন রুমি ও শাম্স তাবরিজ : জগদ্বিখ্যাত দুই জ্ঞান তাপস
৩। হয়ে উঠি অন্য মানবী
-
রুমির প্রেমতত্ত্ব
210.00৳শিরোনাম: রুমির প্রেমতত্ত্ব
প্রকাশনা:
লেখক: ইয়াসমিন রশিদ
পৃষ্ঠা: ১০৪
মূল্য: ৩০০
সংস্করণ: ১ম
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৪
ভাষা: বাংলা
ISBN: 978-984-504-427-1300.00৳

