বাবুল চন্দ্র সূত্রধর ১৯৬৮ সালের ২৮ মার্চ মৌলভীবাজার জেলার সদর উপজেলার লামাজগৎসী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা অমর চন্দ্র সূত্রধর ও মা পুষ্পলতা সূত্রধর; দু’জনই পরলোকগত। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ। একমাত্র বোনটি সবার ছোট। সাংসারিক জীবনে তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৯০ সালে (পরীক্ষা অনুষ্ঠিত ১৯৯২) বিএসএস অনার্স ও ১৯৯১ সালে (পরীক্ষা অনুষ্ঠিত ১৯৯৪) এমএসএস ডিগ্রী অর্জন।
প্রবন্ধ ও কলাম লেখক হিসেবেই তার মূল পরিচিতি। তার বেশ কিছু কবিতাও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তিনি লেখালেখি করেন। বেশ কিছু গবেষণা প্রতিবেদন প্রণয়নের পাশাপাশি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাময়িকী। তার লেখালেখির প্রিয় বিষয়ের মধ্যে রয়েছে গণগবেষণা ও উন্নয়ন, মানবাধিকার ও শান্তি, প্রান্তিক তথা আদিবাসী ও দলিত জনগোষ্ঠী প্রভৃতি।
-
মধুসূদনের স্বাজাত্যচেতনার সমাজপাঠ
250.00৳বইয়ের নাম : মধুসূদনের স্বাজাত্যচেতনার সমাজপাঠ
লেখকের নাম: বাবুল চন্দ্র সূত্রধর
পৃষ্ঠা: ১৪৪
মূল্য: ৩৫০/=
সংস্করণ: ১ম
প্রকাশকাল: ডিসেম্বর ২০২৫
ভাষা: বাংলা
ISBN: 978-984-504-451-6350.00৳

