বই পরিচিতি
আদিল ফকিরের কবিতায় ব্যবহৃত শব্দের জগতে ডুব দিলে দেখা যায়– প্রতিটি স্তবকে প্রবাহিত আবেগের ধারায় চিন্তাগুলি উড়ে যায়। সহজ-সরল এক একটি কবিতা যেন আত্মার কল্পনাকে আলোড়িত করে। এই বইয়ের কবিতাগুলোর রহস্যময় সৌন্দর্য মুগ্ধ হওয়ার মতো।
–অর্নব
লেখক পরিচিতি
আদিল ফকির– একজন কবি ও গবেষক। তাঁর জন্ম ১২ আগস্ট, ১৯৮৬ খ্রিস্টাব্দে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এনায়েতপুর গ্রামে। পিতা মো. গোলজার হোসেন ও মাতা আলেয়া বেগম। লেখালেখিতে তিনি একাধিক পুরষ্কার ও সম্মাননা অর্জন করেছেন।
তুমি আমার ইবাদত (২০২৪) লেখকের সপ্তম কবিতার বই। এছাড়াও লেখকের অন্যান্য বইসমূহ–
কাব্যগ্রন্থ: কবিমনের বঙ্গানুবাদ (২০১০), জীবনের ধারাপাত ও নামতা (২০১৫), কারাগারে ঘাসফড়িং (২০১৬), আয়নার বুকে লালটিপ (২০১৭), পাথর জন্মের ইতিহাস (২০১৮), পেরেকে টাঙানো দিনপঞ্জিকা (২০১৯)।
গবেষণাগ্রন্থ: ছোটোদের ধ্বনিতত্ত্ব (২০১৭), চর্যাপদে ব্যাকরণ (প্রকাশিতব্য)।
সম্পাদিত সাহিত্যপত্র: সবুজ বাংলা।








