বই পরিচিতি
কবিতার এই সংকলনে আপনাকে হৃদয়ের অভ্যর্থনা। কবিতা হলো ভাষার ছন্দে মননের উৎসব, অনুভূতির সেই সুর যাকে শব্দের বাঁধনে ধরা হয়েছে। এই বইয়ের প্রতিটি পাতায় লিপিবদ্ধ আছে মানবহৃদয়ের অন্তর্গত সত্য- প্রেম, বিরহ, আকাক্সক্ষা, হতাশা, আশা ও আবিষ্কারের নানা গল্প। কবিতাগুলো জীবনের জটিল ও সরল পথের সঙ্গী, প্রতিটি পঙ্ক্তি আপনাকে নিয়ে যাবে নিজস্ব ভাবনার গহিনে।
আশাকরি- কবিতাগুলো আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে মিলিত হয়ে নতুন দৃষ্টিভঙ্গি দেবে।








