অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন ১৯৬৩ সালে যশোর এর কেশবপুর উপজেলার অন্তর্গত দশকাহুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে সুফলাকাঠি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে SSC এবং ১৯৮১ সালে সরকারি B.L কলেজ থেকে HSC কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এর পর ১৯৮৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রী অর্জন করার পর তিনি ১৯৯৪ সালে ১৩তম BCS এর মাধ্যমে সরকারী চাকুরিতে যোগদান করেন। তিনি সাইকিয়াট্রি বিষয়ে ১৯৯৯ সালে MCPS, ২০০২ সালে M.Phil এবং ২০১০ সালে MD ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ১৯৯৬ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার, ২০০২ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক, ২০০৯ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশালে সহকারী অধ্যাপক, ২০১০ সালে কুমিল্লা মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক পদে কাজ করে ২০১৬ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি মেডিকেল কলেজের ক্লিনিক্যাল পর্বের ছাত্র-ছাত্রীদের সহজভাবে মনোরোগ বিদ্যা শেখার জন্য ABC of Psychiatry বইটি রচনা করেন; যা ২০১৬ সালে প্রকাশিত হয়ে ইতোমধ্যে বহুল সমাদৃত হয়েছে।