মনিরুজ্জামান খোকন ঠাকুরগাঁও জেলার শোল্টহরী গ্রামে জন্মগ্রহণ করেন। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। এ ছাড়া, উন্নয়ন অধ্যয়ন বিষয়ে সারা বিশ্বে শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান, ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে তিনি উন্নয়ন অধ্যয়ন বিষয়ে (স্নাতকোত্তর) পড়াশোনা করেছেন। পরবর্তীতে ইংল্যান্ডের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে ২০২৪ সালে তিনি ডক্টর অব ফিলসফি (পিএইচডি) ডিগ্রি লাভ করেন। কাজ করছেন বিসিএস প্রশাসন ক্যাডারে। বর্তমানে তিনি সরকারের একজন উপসচিব এবং কনসালটেন্ট হিসেবে ইউএনডিপি’র সহায়তাপুষ্ট একটি সরকারি প্রকল্পে কাজ করছেন।
তাঁর রচিত বইগুলো হল- ‘অনদ্রিলা ও শিপস্ট্রিটের কথা’, অনিরুদ্ধ পঙ্ক্তিমালা’, ‘চোখের ভেতর যে নদী’ ও ‘সমুদ্র সংলাপে’। ‘হঠাৎ সন্ধ্যা আসে এক’ তাঁর পঞ্চম কবিতার বই।