মারজিয়া মাহজাবিনের ডাকনাম অদিতি; জন্ম ও শৈশব কেটেছে ঢাকায়। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি স্বামী ও কন্যা সন্তানের সাথে সুখী দাম্পত্য জীবন যাপন করছেন।
লেখালেখি অদিতির শখ ও নেশা। ই-বুকের মাধ্যমেই সাহিত্যচর্চার শুরু। এ পর্যন্ত বেশ কিছু গল্প ও কবিতা ডিজিটাল প্রকাশনায় পাঠকপ্রিয়তা পেয়েছে। তবে এটিই তার প্রথম মুদ্রিত বই। স্বাভাবিকভাবেই প্রথম হার্ডকপি(বই) প্রকাশে তিনি রয়েছেন উদ্দীপ্ত ও উচ্ছ্বসিত। তাঁর লেখার মধ্যে সাধারণ জীবনযাপন আর অসাধারণ স্বপ্নের মিশেল পাওয়া যায়। পাঠকদের সাথে এই মুদ্রিত পাতার বন্ধনই এখন তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি।