মোজাফফর হোসেন ভূঁইয়া, পিতা- আব্দুল খালেক ভূঁইয়া ও মাতা- রৌশন আরা, কিশোরগঞ্জ সদর থানাধীন কর্শাকড়িয়াইল ইউনিয়নের ঝিকরজোড়া গ্রামে ১৯৮৫ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।
তিনি ঝিকরজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, আলহাজওয়াজেদুল ইসলাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ওয়ালীনেওয়াজ থানা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির পাশাপাশি লেখালেখি তার একটা নেশা ও পেশা। এ ছাড়াও বিভিন্ন সংবাদপত্রে তার লেখা নিয়মিত ছাপা হয়। বক্তৃতা কবিতা আবৃত্তি ও পাঠ তার শখের অন্যতম বিষয়বস্তু। কুসংস্কার থেকে সমাজকে রক্ষা করা ও সমাজে মনুষ্যত্ব বিকাশে সামনে থেকে কাজ করতে পছন্দ করেন। সামাজিক বিভিন্ন কাজে অন্তর্ভুক্ত থেকে কাজ করে থাকেন। তার প্রতিষ্ঠিত মোজাফফর ফাউন্ডেশন সমাজে দারিদ্র্য বিমোচনে কাজ করছে।
তার রচিত গ্রন্থসমূহ:
কাব্য গ্রন্থ : উদয়, নবীনের সুর, মীরাশি, কবিতায় মনুষ্যত্ব ও জীবন কথা (অপেক্ষায়)।
প্রবন্ধ : মানবিক মূল্যবোধ ও মনুষ্যত্বের সংকট, অসমতার খপ্পর (মনুষ্যত্ব ও মানবিক সংকটে বাংলাদেশ), কেমন বাংলাদেশ চাই?।
উপন্যাস : শেষ বেলায়, স্বপ্ন নীল পাখি (অপেক্ষায়)।
গল্প গ্রন্থ : সোনার হরিণ। এ ছাড়াও তার সম্পাদনায় প্রকাশিত সাহিত্য পত্রিকা ‘উদয়’।