জন্ম এবং বেড়ে ওঠা সবুজ ঘেরা জেলা শহর বাগেরহাটে। শৈশব এবং কৈশোর পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিশুদ্ধ গণিতে স্নাতকোত্তর। খেলাধূলা এবং সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে মৃদু পদচারণা শৈশব থেকেই।
লেখার জগতের অসামান্য কিছু মানুষের অসাধারণ স্নেহ পেয়েছেন আশৈশব। তাঁদের মধ্যে আছেন বিশেষ করে মনোজ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক সাংবাদিক আবদুল মতিন, বেলাল চৌধুরী এবং তাসমিমা হোসেন।
সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর দুটি উপন্যাস, ‘জীবনীর দু’রকম খসড়া’ এবং ‘জীবনের এ পিঠ ও পিঠ’ উৎসর্গ করেছেন তাকে। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী তার উপন্যাস ‘উজ্জ্বল এক ঝাঁক পায়রা’র ইংরেজী অনুবাদ করেন The Luminous Flock Of Pegion নামে। ছোটগল্পে সুনীতি পুরস্কার ২০০০ সালে।
মূর্ধন্য থেকে বেরিয়েছে তাঁর ছয়টি গ্রন্থ। তার মধ্যে বঙ্গবন্ধুর ওপর একটি, রবীন্দ্রনাথের ওপর দু’টি, একটি ভ্রমণ, একটি কিশোর উপন্যাস এবং একটি অনুবাদগ্রন্থ। তাঁর সর্বমোট প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২২টি।
তিনি বাংলা একাডেমীর জীবন সদস্য এবং এশিয়াটিক সোসাইটির সদস্য।
-
সোনার বাজু
220.00৳লেখক: সঞ্চিতা
পৃষ্ঠা: ১১২
মূল্য: ২৫০/=
সংস্করণ: ৩য়
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৪
ISBN: 978-984-504-500-1300.00৳

