মধুসূদনের স্বাজাত্যচেতনার সমাজপাঠ

250.00৳ 350.00৳ 

বইয়ের নাম : মধুসূদনের স্বাজাত্যচেতনার সমাজপাঠ
লেখকের নাম: বাবুল চন্দ্র সূত্রধর
পৃষ্ঠা: ১৪৪
মূল্য: ৩৫০/=
সংস্করণ: ১ম
প্রকাশকাল: ডিসেম্বর ২০২৫
ভাষা: বাংলা
ISBN: 978-984-504-451-6

ব্যক্তির নাগরিক জীবনে জাতীয়তা প্রত্যয়টির প্রভাব অতিশয় গুরুত্বপূর্ণ। জাতীয়তার মূলমন্ত্র অন্তরে লালন করার মধ্য দিয়েই ব্যক্তিমানসে দেশপ্রেমের স্ফুরণ ঘটে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তাঁর জীবন ও কর্মে স্বজাতির প্রতি মমত্ববোধ তথা দেশপ্রেমের যে অমিয় দৃষ্টান্ত স্থাপন করেছেন, বর্তমান গ্রন্থে সে মূল্যবান বিষয়টিই তুলে ধরার প্রচেষ্টা পরিচালিত হয়েছে। সমাজবিজ্ঞানের আলোকে লেখক চমৎকারভাবে দেখিয়েছেন কীভাবে জাতি, জাতীয়তা, দেশপ্রেম, সামাজিক সংহতি প্রভৃতি প্রত্যয় সুগভীর সম্পর্কে বিজড়িত। মধুসূদনের ধর্মান্তর হলেও জাত্যান্তর হয়নি– জাতীয়তাবোধে এতই শ্রদ্ধাশীল ছিলেন মধুসূদন, যা এই গ্রন্থে বিবৃত হয়েছে। ‘মেঘনাদবধ কাব্য’ অবলম্বনে প্রণীত এই পুস্তিকায় উক্ত গ্রন্থের এক মনোজ্ঞ আলোচনা ও শিক্ষণীয় দিক উঠে এসেছে, যা বিদগ্ধ সাহিত্যিক, গবেষক ও বিদ্বজ্জনের সুচিস্তিত অভিমত সংযোজনের মধ্য দিয়ে সমৃদ্ধতর হয়ে উঠেছে। বস্তুত বাংলা সাহিত্যে নিখাদ দেশপ্রেমের শুভ উদ্বোধন ঘটিয়ে মধুসূদন এক অনন্য কর্ম সম্পাদন করে গেছেন।