বই পরিচিতি:
‘শিক্ষাবিদের হাতেখড়ি’ শিক্ষাবিদ হয়ে ওঠার ক্ষেত্রে একটি সহজপাঠ্য পরিচিতিমূলক বই। বইটিতে ৭টি অধ্যায়ে শিক্ষার স্বরূপ, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাক্রম, শিখনপরিবেশ, শিক্ষাভিত্তিক পেশা ও বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে। শিক্ষাব্যবস্থার যেকোন স্তরের শিক্ষক/ প্রশিক্ষক, শিক্ষাবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা সংশ্লিষ্ট পদে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা সংক্রান্ত সংস্থায় কাজ করতে ইচ্ছুক এবং পেডাগোজি সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য এটি অবশ্যপাঠ্য বই।
বিশেষত পিটিআইয়ের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী, বিএড (অনার্স), বিএড, এমএড ডিগ্রিসহ শিক্ষা নিয়ে কর্মরত বা আগ্রহীদের নিজের কাছে বা নিজ প্রতিষ্ঠানের পাঠাগারে শোভা পাওয়ার কথা বইটির।
লেখক পরিচিতি:
শামীম আল মাহমুদ-এর জন্ম টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় হলেও, নিজেকে তিনি একজন বিশ্বনাগরিক মনে করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উপানুষ্ঠানিক ও জীবনব্যাপী শিক্ষা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা জীবনব্যাপী শিক্ষার্থী তিনি।
সংস্কৃতি তার প্রাণ, সংগঠন তার প্রেম। লেখালেখি তার নেশা, শিক্ষকতা তার পেশা। বর্তমানে তিনি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, রাজশাহী-তে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
তিনি ভীষণভাবে স্বপ্ন দেখেন, এ অভিশপ্ত পাখিপড়া নির্ভর শিক্ষাব্যবস্থা পাল্টে এক জ্ঞানভিত্তিক সমাজ বিরাজ করবে পৃথিবীতে। সেজন্য সীমিত সামর্থ্যওে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন নিয়মিত।
আবু শিহাব-এর জন্ম টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার শোলাকুড়ী গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ-তে প্রভাষক (শিক্ষা) হিসেবে কর্মরত আছেন।
তিনি শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে পড়তে ও লেখালেখি করতে পছন্দ করেন।
মো. রাজু মিয়া প্রাচীন বৌদ্ধ শিক্ষার প্রসিদ্ধ নগরী পুণ্ড্রনগর, বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ইনস্ট্রাক্টর (সাধারণ) হিসেবে পিটিআই, জয়পুরহাটে কর্মরত আছেন।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় বিদ্যমান সমস্যাগুলো তাকে প্রচণ্ডভাবে ভাবায়। গুণগত শিক্ষা নিয়ে কাজ করার আগ্রহ তার চিরন্তন।









