এবং মেঘবালিকা

150.00৳ 200.00৳ 

বইয়ের নাম : এবং মেঘবালিকা
লেখকের নাম: সুকান্ত গুপ্ত
পৃষ্ঠা: ৬৪
মূল্য: ২০০/=
সংস্করণ: ১ম
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫
ভাষা: বাংলা
ISBN: 978-984-504-440-0

কবি আঁকে তার শব্দ-প্রতিমা
আকাশে আকাশে, নদী, অরণ্যে;
তারা দীপ জ্বলা দূর ছায়াপথে,
এবং মেঘবালিকার জন্যে
কাঁটাতারের বেড়া পেরিয়ে যে আদিগন্ত বাংলা ভাষার দেশ, যে দেশের ঘূর্ণিধুলো ও মৃত্তিকার অন্তরে আমার মতো অনেকের মা-বাবার বিস্মৃতিহীন স্মৃতি; সেই দেশের খুব চেনা মুখ ও কবিতার মানুষ কবি সুকান্ত গুপ্ত। বন্ধু ও সুজন সুকান্তর আগামী কাব্যগ্রন্থ ‘এবং মেঘবালিকা’র প্রচ্ছদ ও কাব্যসুষমায় আমি মুগ্ধ হলাম। হৃদয়ের গভীরতম অন্তরমহলে থাকে স্বদেশ, মা, বাবা, ভাই, বোন, মাটি ও প্রতিবেশী। থাকে পল্লী ও নগরের নিবিড় সখ্য। বন্ধু ও কবিমন সুকান্তর কবিতায় ভালোবাসা আর মাটির গন্ধ, নদী, অরণ্য, টিলা, সাগর, বন্ধু ও প্রেম মিলে-মোহাব্বতে একাকার হয়ে যায়। কবিতার নামগুলোও খুব মায়াজড়ানো– গোধূলির ছেড়ে যাওয়া শেষ ট্রেন, ক্ষয়ে যাওয়া, সীমান্ত, প্রতীক্ষা, ফেরিওয়ালা, আবার জীবনানন্দ, খুঁজে ফিরি, আবাহন হতে বিসর্জন, শেফালি বালিকা, না বলা কথা, কবিতায় বলা যায়, হঠাৎ বৃষ্টি শুরু হলে, বিষণ্ন স্রোতে ভেসে যাই, শ্যামা কিংবা মেঘবালিকা, হিয়ার মাঝে যে জন…
এমনি করে গোটা বইটাই পাড়া হয়ে যায়। কাঁটাতারের এপারে আমি ব্যক্তিগতভাবে গভীর অসুখে গৃহবন্দি। তবুও এক আকাশ শুভেচ্ছা জানালাম। বইটি অবশ্যই পাঠকের ভালো লাগবে।

বিনীত
আরণ্যক বসু
অগ্রহায়ন ১৪৩১

SKU: 978-984-504-440-0
Category:
Tag: