‘সন্ধ্যা’ কথাটি আমার কবিতায় মূল স্বরের একটি বড় অনুষঙ্গ। জীবনের যা কিছু লুক্কায়িত, অদেখা এবং বিস্ময় নিয়ে আবির্ভূত হয়, তার প্রবেশদ্বার হলো সন্ধ্যা। সন্ধ্যায় উপনীত সময় মানুষকে রাতের দিকে নিয়ে যায়, সেখানে রয়েছে বিদায়ী দিনের অবশিষ্টাংশ এবং আসন্ন রাতের প্রথম অবয়ব। নিজের মুখোমুখি হয়ে আত্মোপলব্ধির জন্য সন্ধ্যা একটি প্রস্তুতিও। সেই আরণ্যক আলো-আঁধারির ক্ষণে যেভাবে নিজের ও নিজের সাথে সম্পৃক্ত সবকিছুর সাথে পরিচয় ঘটে, সেটি একটি অনবদ্য, বিশেষ রূপে প্রকাশ পায়। এই নিজের কাছে ফিরে আসার প্রস্তুতিলগ্নে আকস্মিকভাবে অনেক নিগূঢ় কথা আমাদের মানসপটে প্রকৃত বা অবিকৃতরূপেও ধরা দেয়। এমন অজস্র ভাবনা, মুহূর্ত ও উপলব্ধিবোধ হতে উৎসারিত কিছু কিছু সময়ের আকস্মাৎ স্ন্যাপশট নিয়ে ‘হঠাৎ সন্ধ্যা আসে এক’।
save
65.00৳হঠাৎ সন্ধ্যা আসে এক
185.00৳ 250.00৳
বইয়ের নাম : হঠাৎ সন্ধ্যা আসে এক
লেখকের নাম: মনিরুজ্জামান খোকন
পৃষ্ঠা: ৯৬
মূল্য: ২৫০/=
সংস্করণ: ১ম
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৬
ভাষা: বাংলা
ISBN: 978-984-504-453-0
| Book Author |
|---|








